একসময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নিয়মিত খবরের শিরোনামে থাকতেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে বড় পর্দার কাজের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন কর্মকাণ্ড ও বিতর্ক নিয়েই তাকে বেশি আলোচনায় দেখা গেছে।
২০০৬ সালে ‘রত্নগর্ভা মা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হলেও সিনেমাটি এখনো মুক্তি পায়নি। নিপুণ অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘পিতার আসন’।
ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত কাজের পাশাপাশি ২০১৩ সালে কলকাতার সিনেমায়ও অভিষেক হয় তার। সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেন তিনি।
২০২৫ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হন নিপুণ। এরপর থেকেই বিনোদন অঙ্গনের বিভিন্ন মাধ্যম থেকে অনেকটা আড়ালে চলে যান এই অভিনেত্রী।
একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকলেও বর্তমানে সেখানেও তার কার্যক্রম প্রায় নেই বললেই চলে।