Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / আর্মি বিশ্ববিদ্যালয়ের ২৩ তম ব্যাচ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত - Chief TV

আর্মি বিশ্ববিদ্যালয়ের ২৩ তম ব্যাচ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত - Chief TV

2026-07-21  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  37 views
আর্মি বিশ্ববিদ্যালয়ের ২৩ তম ব্যাচ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত - Chief TV
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি) এর সামার-২০২৬ (২৩ তম ব্যাচ) শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল ৯টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৬০০ নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
 
তিনি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একাডেমিক উৎকর্ষ অর্জন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ এবং গবেষণা, উদ্ভাবন ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.)। তিনি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, বিভিন্ন নীতিমালা এবং শিক্ষার্থী সহায়তা সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.), বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ এবং ২৩তম ব্যাচের শিক্ষার্থীরা।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে আত্মবিশ্বাসের সঙ্গে যাত্রা শুরু করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে এবং তাদের জন্য বিএইউএসটি পরিবারের সদস্য হিসেবে এক উষ্ণ ও আনন্দঘন অভ্যর্থনার পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানটি আয়োজনে ছিলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা দপ্তর।

Share: