Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / আসিফ আকবরের গাড়িতে গুলি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল - Chief TV

আসিফ আকবরের গাড়িতে গুলি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল - Chief TV

2026-10-24  ডেস্ক রিপোর্ট  39 views
আসিফ আকবরের গাড়িতে গুলি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল - Chief TV

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও গাড়িটির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৪৮ মিনিটে বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলি ছোড়া হয়। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অটোরিকশাটি।

ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। তিনি তখন বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের ব্যক্তিগত স্টুডিও ও কার্যালয়ে অবস্থান করছিলেন। গুলির শব্দ শুনে দ্রুত নিচে নেমে আসেন তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আসিফ আকবরের পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। তবে কারা এবং কী কারণে গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা এখনো জানা যায়নি।


Share: