Author: রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
Posts by রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো জেলাজুড়ে। তাকে বরণ করে নিতে শহরের সড়ক, ডিভাইডার ও বিভিন্ন স্থাপনায় চলছে রঙের কাজ। পাশাপাশি চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের নানা প্রস্তুতি। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি জেলার উন্নয়ন নিয়েও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুল্লী থানার এসআই (নিরস্ত্র) সজিব হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে হামিদুল ইসলাম ও মিজানের কাছ থেকে ছয় পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তর নামে এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও পৌঁছাবেন। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর শহরের সেনুয়া গোরস্থানে তার পিতার কবর জিয়ারত করবেন। এরপর নিজের বাড়িতে গিয়ে সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
চা বাগানে পৌঁছে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজ ও জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি নিজ হাতে চা গাছ থেকে কচি পাতা তোলেন। বাগানের মনোরম পরিবেশে ফটোসেশনেও অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী মিলনপুর এলাকার মৃত নছিন আলীর ছেলে মো. জালাল উদ্দীন (৪৫) এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. ফরিদ জামান (১৯)।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা চলছে।
এর আগে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে গত সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরের কথা জানানো হয়েছিল। সফর উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের ভেতরে মাদক সেবনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
প্রশিক্ষণে ইলেকট্রনিক বিভিন্ন যন্ত্রের ত্রুটি শনাক্তকরণ, মেরামত, রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিংয়ের দক্ষতা অর্জন করেন জয়ন্ত। প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তার আত্মবিশ্বাস। অন্যের কাজের অপেক্ষায় না থেকে নিজের কর্মসংস্থান তৈরির সিদ্ধান্ত নেন তিনি।
শহরের বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন। এ সময় একে অন্যকে মিষ্টি খাইয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান তারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃণমূল থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ায় এটিকে নিজেদের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন স্থানীয়রা।
মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আওয়ালকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ব্যক্তিগত উদ্যোগে সহকর্মী ও ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সদস্য আল আমিন এ সম্মাননা স্মারক তুলে দেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার ছিট চিলারং এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. জবাইদুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল রফিকের ছেলে মো. মেহেদী হাসান (৩৬) এবং রোড হরিপুর (হাজীপাড়া) এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৮)।