Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / বাগেরহাটের রামপালে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা - Chief TV

বাগেরহাটের রামপালে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা - Chief TV

2026-06-01  ডেস্ক রিপোর্ট  170 views

‎বাগেরহাটের রামপালে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

‎বাগেরহাটের রামপালে তুচ্ছ ঘটনার জেরে দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী নামের এক সাবেক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

‎বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামের এক সাবেক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রোববার বেলা ১২টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইখলাস গাজী রামপাল সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন এবং তিনি উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইখলাস গাজী রামপাল বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পার্শ্ববর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার নামের এক ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি ইখলাস গাজীর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্ত হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।


Share: