Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / বিজিবির চাপের মুখে সীমান্তে আটকে পড়া ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ - Chief TV

বিজিবির চাপের মুখে সীমান্তে আটকে পড়া ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ - Chief TV

2026-06-08  মেহেদী হাসান মিরাজ, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি  125 views
বিজিবির চাপের মুখে সীমান্তে আটকে পড়া ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ - Chief TV
পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে পুশইনের চেষ্টায় আটকে পড়া নারী ও শিশুসহ ১০ জনকে প্রায় ৭০ ঘণ্টা পর ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গত শুক্রবার ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি বাধা দেয়।

এরপর তারা সীমান্তের নোম্যান্সল্যান্ডে অবস্থান করতে বাধ্য হয়। তিন দিন ধরে রোদ, বৃষ্টি ও ঝড়ের মধ্যে মানবেতর জীবন কাটান ৫ পুরুষ, ২ নারী ও ৩ শিশু।

রোববার রাতে বিএসএফ তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয়। এর আগে কয়েক দফা আবারও পুশইনের চেষ্টা করলে বিজিবি কঠোর অবস্থান নেয়। পরে বিজিবির চাপের মুখে বিএসএফ ১০ জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


 

Share: