Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু - Chief TV

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু - Chief TV

2026-10-23  ডেস্ক রিপোর্ট  47 views
পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু - Chief TV

পঞ্চগড়ের বোদায় বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী সাত হাত কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলেখা বেগম বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া এলাকার আব্দুর কুদ্দুসের স্ত্রী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে দাওয়াত খেতে ব্যাটারিচালিত ভ্যানে করে মাড়েয়া থেকে বোয়ালমারী যাচ্ছিলেন জুলেখা বেগম। পথে বারুনী সাত হাত কালীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা করতে রাজি না হওয়ায় সাধারণ ডায়েরি করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Share: