Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / বিয়ে করলেন সুজাত শিমুল, দেনমোহর কত? - Chief TV

বিয়ে করলেন সুজাত শিমুল, দেনমোহর কত? - Chief TV

2026-10-26  ডেস্ক রিপোর্ট  38 views
বিয়ে করলেন সুজাত শিমুল, দেনমোহর কত? - Chief TV

নতুন জীবনের অধ্যায় শুরু করলেন অভিনেতা সুজাত শিমুল। থিয়েটার ও আবৃত্তিশিল্পী জান্নাতুন নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে বিয়ের খবরের পাশাপাশি তাঁদের মাত্র ৯৯৯ টাকা দেনমোহর নির্ধারণের সিদ্ধান্তও আলোচনায় এসেছে।

গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার মিরপুরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে খবরটি নিজেই জানিয়েছেন সুজাত শিমুল।

অভিনেতা জানান, আপাতত ঘরোয়া পরিসরে বিয়ের আয়োজন করেছেন তাঁরা। আগামী ডিসেম্বরে সহকর্মী ও সতীর্থদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা রাখার সিদ্ধান্তের পেছনের ভাবনাও জানিয়েছেন সুজাত শিমুল। গণমাধ্যমকে তিনি বলেন, বিয়ে ও জীবনকে দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকেই তাঁরা এই অঙ্কটি বেছে নিয়েছেন।

তাঁর ব্যাখ্যায়, বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। এর মধ্য দিয়ে জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয় এবং একধরনের পরিপূর্ণতা আসে। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকেও ‘ট্রিপল নাইন’ সংখ্যাটি বেছে নেওয়ার ভাবনা এসেছে।

সুজাত শিমুলের মতে, বিপদে পড়লে মানুষ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চায়। এ ধারণাটিও তাঁদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। পাশাপাশি ৯৯৯ সংখ্যাটির পরের ঘরে শূন্য থাকার বিষয়টিকে জীবনের অপূর্ণতার সঙ্গে মিলিয়ে দেখেছেন তাঁরা। তাঁর ভাষায়, মানুষের জীবন কখনো পুরোপুরি পরিপূর্ণ হয় না; সব সময়ই কিছু না কিছু অপূর্ণতা থেকে যায়।

বিয়ের আনুষ্ঠানিকতা ঘরোয়া পরিসরে সম্পন্ন হলেও ব্যতিক্রমী দেনমোহর নির্ধারণ এবং এর পেছনের জীবনদর্শনের কারণে সুজাত শিমুল ও জান্নাতুন নেছার বিয়ে নিয়ে আলোচনা তৈরি হয়েছে।


Share: