Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / বকশীগঞ্জে ধসে পড়া ব্রিজের এপ্রোচ মেরামত করে দিল উপজেলা প্রশাসন - Chief TV

বকশীগঞ্জে ধসে পড়া ব্রিজের এপ্রোচ মেরামত করে দিল উপজেলা প্রশাসন - Chief TV

2026-08-14  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  44 views
বকশীগঞ্জে ধসে পড়া ব্রিজের এপ্রোচ মেরামত করে দিল উপজেলা প্রশাসন - Chief TV
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙনের কবলে পড়ে ঘুঘরাকান্দি ব্রিজের এপ্রোচে মাটি ধসে গিয়ে ভারি যান চলাচল বন্ধ হয়েছে।বুধবার বিকালে ব্রিজের নিচে মাটি সড়ে যাওয়ায় সন্ধ্যা থেকে দুর্ভোগ পোহাতে হয় যানবাহন চালকদের।

খবর পেয়ে রাতেই ঘুঘরাকান্দি ব্রিজের এপ্রোচে মাটি ধসে যাওয়ার স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বকশীগঞ্জ- দেওয়ানগঞ্জ সড়কের ঘুঘরাকান্দি ব্রিজের এপ্রোচ মেরামত কাজ শুরু করেন বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।
 
মাটি, জিও ব্যাগ ও বস্তা ফেলে ব্রিজটি রক্ষার কাজ চলছে। দুপুরে মাটি ভরাট ও মেরামত কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।এসময় মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু ও এলজিইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান,মেরুরচর ইউনিয়নে ঘুঘরাকান্দি ব্রীজের পূর্বপাশে মাটি ধসে গিয়ে ভারি যান চলাচল বন্ধের খবরে রাতেই সেখানে পরিদর্শন করি। উপজেলা প্রশাসনের উদ্যোগে মেরামতের কাজ চলছে ।আশাকরি দ্রুত সময়ের মধ্যে যানচলালন স্বাভাবিক হবে।

Share: