জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ধলা মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ধলা মিয়া পাখিমারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আসাদ, এসআই সায়োরা খান রাসেলসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ইউএনও মুরাদ হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।