Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী - Chief TV

ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  21 views
ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী - Chief TV

ঢাকেশ্বরী মন্দিরের জমি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দখল করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দখল হওয়া জমি ফিরিয়ে দেওয়া হবে এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ঢাকেশ্বরী মন্দিরের জমি দখলের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকার দখল হওয়া জমি ফেরত দেবে। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের কারণে কোনো ধরনের বৈষম্য করা হবে না।

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায় শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করলে দেশ থেকে অশুভ শক্তির বিদায় হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসাইন কায়কোবাদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, উপদেষ্টা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার, সহসভাপতি বরকত উল্লাহ বুলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।


Share: