Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / ডিমলা থানার ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত - Chief TV

ডিমলা থানার ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত - Chief TV

2026-08-15  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  43 views
ডিমলা থানার ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত - Chief TV

নীলফামারীর ডিমলা থানায় দায়িত্ব পালনকালে ছাদের পলেস্তারা ধসে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় থানায় ব্যবহৃত একটি সরকারি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে থানার ডিউটি অফিসারের কক্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এএসআই মো. মসলিম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনের একপর্যায়ে হঠাৎ কক্ষের ছাদের বড় একটি অংশের পলেস্তারা ধসে তার টেবিলের ওপর পড়ে। এতে তিনি কাঁধে আঘাত পান। পরে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহত এএসআই মো. মসলিম উদ্দিন জানান, ছাদের পলেস্তারা হঠাৎ ধসে পড়ায় তিনি কাঁধে আঘাত পেয়েছেন। একই ঘটনায় থানার পুলিশি কার্যক্রমে ব্যবহৃত একটি সরকারি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ঘটনাটি পুলিশ সুপারকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত থানার ওই অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।


Share: