Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস - Chief TV

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস - Chief TV

2026-08-27  ডেস্ক রিপোর্ট  41 views
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস - Chief TV

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে দায়ের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।

২০০৭ সালে সরকারি বাড়ি বিক্রিতে দুর্নীতির অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাগুলোর রায় ঘোষণা করা হয়।

রায়ের বিস্তারিত কারণ ও আদালতের পর্যবেক্ষণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য আসার পর জানা যাবে।


Share: