Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / এবার মায়ামির মঞ্চ মাতাবেন জায়েদ খান - Chief TV

এবার মায়ামির মঞ্চ মাতাবেন জায়েদ খান - Chief TV

2026-10-26  ডেস্ক রিপোর্ট  32 views
এবার মায়ামির মঞ্চ মাতাবেন জায়েদ খান - Chief TV

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজিত এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোতে পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর শহরটির চার্লস এফ ডজ সিটি সেন্টারে দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, এশিয়ার বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা এতে অংশ নেবেন। তাঁদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন জায়েদ খান। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় বিভিন্ন গানের সঙ্গে তাঁর পরিবেশনা উপভোগ করার সুযোগ পাবেন দর্শকেরা।

জায়েদ খানের মায়ামি সফরের খবরে সেখানকার বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রথমবারের মতো এই আয়োজনে তাঁর অংশগ্রহণ ঘিরে প্রবাসীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও মঞ্চ পরিবেশনায়ও আলোচনায় থাকেন জায়েদ খান। এবার মায়ামির মঞ্চে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে প্রবাসী দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন এই চিত্রনায়ক।


Share: