Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা - Chief TV

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা - Chief TV

2026-09-05  ডেস্ক রিপোর্ট  27 views
ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা - Chief TV

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন পদ থেকে অব্যাহতি চেয়েছেন দলটির নেতা মো. শুয়াইব সম্রাট। ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম নিয়মিতভাবে পালন করতে না পারায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান শুয়াইব সম্রাট।

নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে ২০১৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন।

২০২১ সালের ১৩ মার্চ জামায়াতে ইসলামীর রোকন হিসেবে শপথ নেন শুয়াইব সম্রাট।

তিনি বলেন, কোনো মতাদর্শিক বিরোধ কিংবা কারও প্রতি ক্ষোভ থেকে নয়, একান্ত ব্যক্তিগত বাধ্যবাধকতার কারণেই রাজনীতি ও সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক পথচলায় সঙ্গে থাকা সাবেক সহকর্মীদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান তিনি।


Share: