Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যুদণ্ড - Chief TV

গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যুদণ্ড - Chief TV

2026-08-31  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  78 views
গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যুদণ্ড - Chief TV

জামালপুরে আলোচিত গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া এলাকায় নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন ভুক্তভোগী নারী। রাত ১১টার দিকে আসামিরা তাকে ডেকে তুলে মুখে গামছা বেঁধে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের নিচে নিয়ে যান। সেখানে তাকে গণধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছাত্তার আলী, মো. আব্দুল মালেক ও মো. আনু। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে জরিমানা আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার কথা বলা হয়েছে।

রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।


Share: