Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / গুজবে হুড়োহুড়ি, ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু - Chief TV

গুজবে হুড়োহুড়ি, ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু - Chief TV

2026-08-17  ডেস্ক রিপোর্ট  43 views
গুজবে হুড়োহুড়ি, ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু - Chief TV

ভারতের বিহারের একটি মন্দিরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার গুজবে আতঙ্ক ছড়িয়ে পদদলিত হয়ে অন্তত সাত নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন পুণ্যার্থী আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) ভোরে বিহারের লখিসরাই জেলার ঐতিহ্যবাহী অশোক ধাম মন্দিরে ভক্তদের ভিড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

মন্দিরের কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানান, ভোরে পূজা দেওয়ার সময় মন্দিরে হঠাৎ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং পুণ্যার্থীদের ওপর তার ছিঁড়ে পড়ছে—এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গুজবটি ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়লে ব্যাপক আতঙ্ক তৈরি হয়।

বিশেষ করে নারীদের সারিতে হুড়োহুড়ি শুরু হয়। আতঙ্কিত ভক্তরা ছোটাছুটি করতে গিয়ে একে অপরের ওপর পড়ে গেলে পদদলনের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাত নারীর মৃত্যু হয়।

লখিসরাই জেলা প্রশাসন জানিয়েছে, পদদলনে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।


Share: