Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / হাতির আক্রমণে নিহতের পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা - Chief TV

হাতির আক্রমণে নিহতের পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা - Chief TV

2026-07-09  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  117 views
হাতির আক্রমণে নিহতের পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা - Chief TV
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে নিহত পরিবারকে আর্থিক সহায়তা বাবদ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

বুধবার (৮ জুলাই ) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে। বন্য হাতির আক্রমণে নিহত জয়নুল আবেদীন এর স্ত্রী জমিরন বেগমের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

চেক প্রদান কালে উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান গোলাপ জামাল, আরো অনেকেই।উল্লেখ্য যে,গত ২৬ জুন সকালে পাহাড়ে লাকরি সংগ্রহের করতে গিয়ে বন্য হাতীর আক্রমনে নিহত হন জয়নাল আবেদীনl

Share: