Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ আটক ৩ জনের কারাদণ্ড - Chief TV

হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ আটক ৩ জনের কারাদণ্ড - Chief TV

2026-08-16  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  43 views
হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ আটক ৩ জনের কারাদণ্ড - Chief TV

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদকবিরোধী অভিযানে হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও তিন দিন করে কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের বালাবাড়ি এলাকার মৃত মজিবর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩২), দেবনগর এলাকার মুসলিমের ছেলে আব্দুস সালাম (৩০) এবং জাবরিদুয়ার এলাকার শফিকুল ইসলামের ছেলে নুরুন্নবী (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপপরিদর্শক মো. দুলাল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ওই তিনজনকে আটক করা হয়।

আটকের সময় জসিম উদ্দিনের কাছ থেকে হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আব্দুস সালামের কাছ থেকে কাগজসহ প্রায় ৪০ গ্রাম গাঁজা এবং নুরুন্নবীর কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) তিনজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও তিন দিন করে কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের সেবন, কেনাবেচা ও সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে তেঁতুলিয়ায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন।


Share: