Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / হলিউডের নজর এবার শাহরুখের ওপর - Chief TV

হলিউডের নজর এবার শাহরুখের ওপর - Chief TV

2026-08-24  ডেস্ক রিপোর্ট  48 views
হলিউডের নজর এবার শাহরুখের ওপর - Chief TV

বলিউড বাদশাহ শাহরুখ খানের জীবন ও বিশ্বজুড়ে তার অভাবনীয় জনপ্রিয়তা নিয়ে ডকুমেন্টারি নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন অস্কারজয়ী প্রামাণ্যচিত্র নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড। আন্তর্জাতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে কাজের জন্য পরিচিত এই পরিচালক সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আগ্রহের কথা জানিয়েছেন।

কেভিন ম্যাকডোনাল্ড জানান, শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের বিষয়ে এর আগেও তাদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে তখন উপযুক্ত সময় ও পরিবেশ না পাওয়ায় সেই উদ্যোগ আর এগোয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শাহরুখের বিশ্বজোড়া জনপ্রিয়তার পেছনের গল্প তুলে ধরার আগ্রহ এখনো রয়েছে তার।

রসিকতা করে ম্যাকডোনাল্ড বলেন, ভবিষ্যতে হয়তো শাহরুখ খান নিজেই তার সঙ্গে যোগাযোগ করে প্রামাণ্যচিত্রটি শুরু করার উদ্যোগ নেবেন। শাহরুখের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

ব্যক্তিত্বকেন্দ্রিক গল্পকে প্রামাণ্যচিত্রে তুলে ধরার ক্ষেত্রে কেভিন ম্যাকডোনাল্ডের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সম্প্রতি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার শেষ দুই মৌসুমের সাফল্যের গল্প নিয়ে তিনি নির্মাণ করেছেন চার পর্বের ডকুমেন্টারি সিরিজ ‘এ বিউটিফুল অবসেশন’।

প্রামাণ্যচিত্রের পাশাপাশি এবার পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক চলচ্চিত্রেও মনোযোগ দিচ্ছেন এই নির্মাতা। হলিউড তারকা গ্যাল গ্যাডটকে প্রধান চরিত্রে নিয়ে শিগগিরই শুরু করতে যাচ্ছেন তার নতুন থ্রিলার সিনেমা ‘দ্য রানার’-এর কাজ।


Share: