Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / হুইলচেয়ারে চড়ে সংসদে মির্জা আব্বাস - Chief TV

হুইলচেয়ারে চড়ে সংসদে মির্জা আব্বাস - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  42 views
হুইলচেয়ারে চড়ে সংসদে মির্জা আব্বাস - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে দীর্ঘ পাঁচ মাস পর হুইলচেয়ারে করে সংসদ অধিবেশনে প্রবেশ করেন তিনি। এ সময় সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মির্জা আব্বাসকে স্বাগত জানিয়ে বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস পর মির্জা আব্বাস সাহেব সংসদে এসেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।’

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিলেন তিনি।


Share: