Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ইস্তাম্বুলের উপকূলে ২ জাহাজের সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ - Chief TV

ইস্তাম্বুলের উপকূলে ২ জাহাজের সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  27 views
ইস্তাম্বুলের উপকূলে ২ জাহাজের সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ - Chief TV

তুরস্কের ইস্তাম্বুল উপকূলে অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের পর ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজের ১০ নাবিকের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও তুরস্কের বিভিন্ন সংস্থার সদস্যরা নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চালান।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইস্তাম্বুলের কাছে মারমারা সাগরে তুরস্কের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রায় ১১ মিনিট পর ১০ নাবিক থাকা একটি জাহাজ ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্ট গার্ড, নৌবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও অন্যান্য জরুরি সেবার কর্মীরা কাজ করছেন। তল্লাশি অভিযানে ১৮টি জাহাজ, পাঁচটি হেলিকপ্টার, দুটি ড্রোন ও একটি বিমান মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পানির নিচে অনুসন্ধানের জন্য বিশেষ সরঞ্জামসহ একটি নৌযানও অভিযানে যুক্ত করা হয়েছে।

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত না হওয়া অপর জাহাজটি সিলিভরির কাছে নোঙর করে রাখা হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Share: