Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত - Chief TV

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  22 views
ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত - Chief TV

ইতালির নাপোলি শহরে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির বন্দরনগরী নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর এলাকার দর্জিবাড়ি ব্রিজসংলগ্ন এলাকার নসু প্রামাণিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাপোলিতে সড়ক দুর্ঘটনায় শফিকুলের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

শনিবার রাতে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে মাদারীপুরে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবার যোগাযোগ করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


Share: