Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / জাপানে আবারও ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প - Chief TV

জাপানে আবারও ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প - Chief TV

2026-06-26  ডেস্ক রিপোর্ট  107 views
জাপানে আবারও ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প - Chief TV
পূর্ব এশিয়ার দেশ জাপানে আবারও ৫.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৪৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল দেশটির চিবা প্রদেশে ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরতায়।
 
কিয়োদো নিউজের তথ্য অনুযায়ী, জাপানের নিজস্ব ৭ মাত্রার তীব্রতা স্কেলে এই ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতা রেকর্ড করা হয়েছে ৪। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ৫.৮ মাত্রার এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইয়োকোসিবা শহরের প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং গভীরতা ছিল প্রায় ৫৬ কিলোমিটার।
 
হঠাৎ এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
উল্লেখ্য, এর ঠিক আগের দিন বৃহস্পতিবারও জাপানের কুজি এলাকা থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে রিখটার স্কেলে ৬.৯ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। পরপর দুই দিনে দুটি বড় ভূকম্পনে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Share: