Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / কিশোরগঞ্জে সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু - Chief TV

কিশোরগঞ্জে সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু - Chief TV

2026-08-15  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  31 views
কিশোরগঞ্জে সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু - Chief TV

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে মনসা দেবীর পূজা উপলক্ষে আয়োজিত মনসা গানের আসরে সাপ নিয়ে খেলা দেখানোর সময় বিজয় রায়ের হাতে সাপ কামড় দেয়। তীব্র ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে শিশু লুনা। মধ্যরাতে তার ডান হাতে সাপ কামড় দিলে সে তীব্র ব্যথা অনুভব করে। পরে স্বজনরা তাকে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Share: