Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / কিশোরগঞ্জে উপজেলা সেরা ৫৭ শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত - Chief TV

কিশোরগঞ্জে উপজেলা সেরা ৫৭ শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত - Chief TV

2026-06-01  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  311 views

কিশোরগঞ্জে উপজেলা সেরা ৫৭ শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মুহাম্মাদ খান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধা মূল্যায়ন প্রতিযোগিতার "উপজেলা সেরা ও গুণীজনদের সংবর্ধনা-২০২৬" অনুষ্ঠান আজ রবিবার দুপুর ১২টায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমান, উপজেলা একাডেমিক শিক্ষা সুপারভাইজার, কুড়িগ্রাম সদর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (২য় স্থান) ও গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহেনেওয়াজ শাহ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের নির্বাচিত ৫৭ জন উপজেলা সেরা শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র, কাস্টমাইজড চাবির রিং এবং কাস্টমাইজড ১৪ ইঞ্চি দেওয়াল ঘড়ি তুলে দেওয়া হয়।

শেষে আয়োজক আজমির হোসেন খান, প্রতিষ্ঠাতা ও পরিচালক, মুহাম্মাদ খান ফাউন্ডেশন এর পক্ষ থেকে অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে সহযোগিতাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এনায়েত হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন ইউনুছ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন।
 


Share: