Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / কুমিল্লার মানুষকে হাসিনা কেন দেখতে পারতেন না, জানালেন আসিফ মাহমুদ - Chief TV

কুমিল্লার মানুষকে হাসিনা কেন দেখতে পারতেন না, জানালেন আসিফ মাহমুদ - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  30 views
কুমিল্লার মানুষকে হাসিনা কেন দেখতে পারতেন না, জানালেন আসিফ মাহমুদ - Chief TV

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কুমিল্লার মানুষ কখনো ফ্যাসিবাদ মেনে নেয়নি। ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা সবসময় প্রতিবাদ করেছে। এ কারণেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না এবং তাদের বঞ্চিত করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ২০২৪ সালে যাকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছে, সেই শেখ হাসিনাও কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না। কারণ কুমিল্লার মানুষ কখনো কোনো ফ্যাসিবাদ মেনে নেয়নি। স্বাধীনতার পর থেকেই বাকশাল ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিল্লার মানুষ প্রতিবাদ করে এসেছে।

তিনি বলেন, কুমিল্লার মানুষ কখনো প্রতিবাদ করতে ভয় পায়নি। জুলাইয়ে কুমিল্লাতেই প্রথম প্রতিরোধ গড়ে ওঠে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অবরোধ করে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে কুমিল্লার মানুষের ভূমিকার কথা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, কুমিল্লার মানুষের প্রতি বৈষম্য ও বঞ্চনার কারণেই তারা আরও বেশি প্রতিবাদী হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত কুমিল্লার মানুষের সেই প্রতিবাদও শেখ হাসিনাকে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য করার আন্দোলনের অংশ হয়ে ওঠে।


Share: