পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মোদি ঈদ মোবারক জানিয়ে আশা প্রকাশ করেন, পবিত্র এই উপলক্ষ মানুষের মধ্যে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে। একই সঙ্গে মানুষের প্রতি দয়া, সহমর্মিতা এবং সমাজের জন্য কাজ করার মানসিকতা সবাইকে সবসময় পথ দেখাবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, আজ ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।