Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ - Chief TV

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ - Chief TV

2026-10-23  ডেস্ক রিপোর্ট  32 views
নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ - Chief TV

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জেরুজালেমের জনপ্রিয় রাত্রিকালীন বিনোদনকেন্দ্র মাহানে ইয়েহুদা বাজারে গেলে এ ঘটনা ঘটে।

সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মধ্যরাতে বাজারটিতে যান নেতানিয়াহু। এ সময় তাঁর গাড়িবহর লক্ষ্য করে একটি কাচের বোতল ছুড়ে মারা হয়।

বোতল নিক্ষেপের পর নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যদের ভিড়ের মধ্যে ছুটে যেতে দেখা যায়। কে বোতলটি ছুড়েছেন, তা শনাক্ত করার চেষ্টা করেন তাঁরা।

তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, কিংবা বোতল নিক্ষেপের ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।


Share: