Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / অপু বিশ্বাসের সাথে কে এই রহস্যময় পুরুষ? - Chief TV

অপু বিশ্বাসের সাথে কে এই রহস্যময় পুরুষ? - Chief TV

2026-10-15  ডেস্ক রিপোর্ট  48 views
অপু বিশ্বাসের সাথে কে এই রহস্যময় পুরুষ? - Chief TV

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে ওই ব্যক্তিকে নিজের প্রিয় বন্ধু ও ব্যবসায়িক পরামর্শদাতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর।’ জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসাও প্রকাশ করেন তিনি।

অপুর ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, ছবিতে থাকা ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী। তবে নিজের পোস্টে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অপু বিশ্বাস জানান, ব্যবসা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফেরদৌস হাসান। তার কাছ থেকে ব্যবসাকে নতুনভাবে চিনতে শেখার পাশাপাশি নিজের স্বপ্ন বাস্তবায়ন ও উদ্যোগ গড়ে তোলার অনুপ্রেরণাও পেয়েছেন বলে উল্লেখ করেন অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অপু বিশ্বাস। নিজের ব্যবসায়িক পথচলায় পরামর্শ ও সহযোগিতার জন্য ফেরদৌস হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে তাদের বন্ধুত্ব ও পথচলা দীর্ঘস্থায়ী হওয়ার প্রত্যাশাও জানিয়েছেন।

পোস্টের শেষাংশে অপু বিশ্বাস বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকার আশা প্রকাশ করে ফেরদৌস হাসানকে সব সময় পাশে থাকার আহ্বান জানান। তার এই পোস্ট প্রকাশ্যে আসার পর ছবিতে থাকা ব্যক্তির পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ তৈরি হয়েছে। তবে অভিনেত্রীর বক্তব্যে তাদের সম্পর্ক বন্ধুত্ব ও ব্যবসায়িক পরামর্শের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এর বাইরে কোনো সম্পর্কের বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।


Share: