Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / প্রচারের জন্য বিচ্ছেদের ঘোষণা? মুখ খুললেন অভিনেত্রী - Chief TV

প্রচারের জন্য বিচ্ছেদের ঘোষণা? মুখ খুললেন অভিনেত্রী - Chief TV

2026-08-23  ডেস্ক রিপোর্ট  43 views
প্রচারের জন্য বিচ্ছেদের ঘোষণা? মুখ খুললেন অভিনেত্রী - Chief TV

সম্প্রতি শেষ হওয়া নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লক আপ ২’-এর মাধ্যমে স্বামী ও অভিনেতা গৌরব খান্নার সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চমোলা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও বিতর্ক। এবার নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনা এবং বিচ্ছেদ নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

শোয়ে নিজের দাম্পত্য জীবনের কথা বলায় অনেকে আকাঙ্ক্ষার বিরুদ্ধে প্রচারের জন্য ব্যক্তিগত বিষয় ব্যবহার করার অভিযোগ তোলেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ওরহান অবত্রামণি (ওরি)ও তাকে এ নিয়ে সমালোচনা করেন।

তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে আকাঙ্ক্ষা বলেন, প্রচার পাওয়ার জন্য নিজের ব্যক্তিগত জীবনকে ব্যবহার করার মানসিকতা তার নেই। অনুষ্ঠানে তিনি শুধু দীর্ঘদিন ধরে নিজের মধ্যে চেপে রাখা কিছু সত্য তুলে ধরেছেন।

আকাঙ্ক্ষা জানান, তাদের বিচ্ছেদের বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাই বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো প্রয়োজন তিনি মনে করেন না। জীবনের প্রতিটি ঘটনার জন্য সবার কাছে ব্যাখ্যা দেওয়াও জরুরি নয় বলে মনে করেন এই অভিনেত্রী।

তার ভাষ্য, বিয়ের প্রথম দিন থেকে শুরু করে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে মানুষের সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে বাইরে থেকে কোনো সম্পর্ককে বিচার করা সহজ হলেও, একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার কষ্ট সেই পরিস্থিতির ভুক্তভোগীই সবচেয়ে ভালো বুঝতে পারেন।

প্রায় ১০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাওয়া আকাঙ্ক্ষা ও গৌরবের সম্পর্ক নিয়ে এরই মধ্যে নানা আলোচনা চলছে। গৌরব খান্না চলতি বছরের শুরুর দিকে ‘বিগ বস’-এর শিরোপাও জয় করেছিলেন।


Share: