Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / প্রশাসক ও পুলিশ সুপার'র বন্যাকবলিত এলাকা পরিদর্শন - Chief TV

প্রশাসক ও পুলিশ সুপার'র বন্যাকবলিত এলাকা পরিদর্শন - Chief TV

2026-07-12  মনিরুল ইসলাম মাহিম (খাগড়াছড়ি)  168 views
প্রশাসক ও পুলিশ সুপার'র বন্যাকবলিত এলাকা পরিদর্শন - Chief TV
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন পানছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

১২ জুলাই বিকেলে পরিদর্শনকালে তারা উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের নালকাটা-শুকনাছড়ি সড়কের ভাঙা অংশ এবং পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়কের পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন।
 
এ সময় চলমান সংস্কার কাজের অগ্রগতি পর্যবেক্ষণসহ সংশ্লিষ্টদের দ্রুত ও মানসম্মতভাবে মেরামত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন, যাতে জনসাধারণের চলাচল দ্রুত স্বাভাবিক করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন এবং পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টানা ভারী বর্ষণ ও বন্যায় পানছড়ি উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

Share: