Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / সুনামগঞ্জ / সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন ফারুকীর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ - Chief TV

সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন ফারুকীর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ - Chief TV

2026-09-06  এম এ মান্নান,সুনামগঞ্জ প্রতিনিধি:  25 views
সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন ফারুকীর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ - Chief TV

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম শাহাবুদ্দিন ফারুকী (রঙ্গু মিয়া)-এর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ।

শাহাবুদ্দিন ফারুকী মধ্যনগর সদর ইউনিয়নের ফারুকনগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান থাকাকালে দল-মতনির্বিশেষে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৯৯ সালের ৬ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন শাহাবুদ্দিন ফারুকী। তার মৃত্যুতে সে সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ ২৭ বছর পরও তার কর্ম ও মানবিকতার স্মৃতি স্থানীয় মানুষের কাছে অমলিন হয়ে আছে।

শাহাবুদ্দিন ফারুকী মধ্যনগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম ফারুকী এবং দৈনিক আজকের পত্রিকার ধর্মপাশা-মধ্যনগর উপজেলা প্রতিনিধি মো. আতিক ফারুকীর বাবা।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর শাহাবুদ্দিন ফারুকীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।


Share: