Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / যশোর / শার্শায় নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেপ্তার - Chief TV

শার্শায় নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেপ্তার - Chief TV

2026-08-17  মিলন কবির স্টাফ রিপোর্টার:  28 views
শার্শায় নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেপ্তার - Chief TV

যশোরের শার্শায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. শরিফুল ইসলাম বকুলকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৭ আগস্ট) ২০২৬ তারিখে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শরিফুল ইসলাম বকুলকে গ্রেপ্তার করে। পরে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম শার্শা থানার এফআইআর নং-১৬, তারিখ ১০ এপ্রিল ২০২৬ এবং জিআর নং-৮৫, তারিখ ১০ এপ্রিল ২০২৬-এর মামলার এজাহারনামীয় আসামি। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি করা হয়।

গ্রেপ্তারের পর যথাযথ পুলিশ প্রহরায় সোমবারই শরিফুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ আরও জানায়, এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে শার্শা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


Share: