Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী পোস্টার বিতরণ - Chief TV

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী পোস্টার বিতরণ - Chief TV

2026-07-21  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  46 views
শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী পোস্টার বিতরণ - Chief TV
‎তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রধানদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক পোস্টার বিতরণ করা হয়েছে।

‎মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন এসব পোস্টার বিতরণ করেন। এ সময় তিনি প্রতিষ্ঠান প্রধানদের শ্রেণিকক্ষ ও শিক্ষার্থীদের সহজে নজরে আসে এমন স্থানে পোস্টার টানিয়ে রাখার নির্দেশনা দেন।
 
একই সঙ্গে নিয়মিত পাঠদানের পাশাপাশি পোস্টারে থাকা বার্তাগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ক্ষতি সম্পর্কে অবহিত করার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, “মাদক দেশ, সমাজ ও পরিবারের জন্য একটি ভয়াবহ অভিশাপ। তরুণদের এখন থেকেই মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে। শিক্ষার্থীদের সুস্থ ও সুশৃঙ্খল জীবনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান এবং উপজেলার বিভিন্ন কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ।

Share: