2026-10-24ডেস্ক রিপোর্ট
মীর শাহে আলম বলেন, মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুন। কারণ, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। কিন্তু তাঁর আর দেশে ফেরা হয় না। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। আর শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাঁর ভাষ্য, এটিই জনগণের ভালোবাসা ও জনসমর্থনের পার্থক্য।
View more
2026-10-23ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের দড়িভাউডাঙ্গা এলাকায় পদ্মা হাসপাতালের পাশে অবস্থিত নুরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আটক আবু ইউসুফ সাদুল্লাহপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই মাদ্রাসার পরিচালনা ও শিক্ষকতার দায়িত্বে ছিলেন।
View more
2026-10-23ডেস্ক রিপোর্ট
তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে ২২ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। উড়োজাহাজটি শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায়।
View more
2026-10-22ডেস্ক রিপোর্ট
সুবর্ণা জানান, আসিফ তাঁর খালাতো ভাই। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তাঁর অভিযোগ, এই সম্পর্কের সূত্র ধরে আসিফের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে।সুবর্ণার দাবি, আসিফের সঙ্গে তাঁর বিয়ে না হলে তিনি বিষপানে আত্মহত্যা করবেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি এলাকার মো. মাসুদ রানার মেয়ে।
View more
2026-10-22ডেস্ক রিপোর্ট
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহরিয়ার মাহমুদকে তাঁর পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম।
View more
2026-10-22ডেস্ক রিপোর্ট
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন জানান, কিছুদিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে চিকিৎসকের পরামর্শে সেবন করা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। এ কারণে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দিতে হয়েছে।
View more
2026-10-21আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি
বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানার ভেতরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসলাম হোসেন কালাই পৌরসভার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।
View more
2026-10-21ডেস্ক রিপোর্ট
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন বর্ণ। স্লোগান দিতে দিতে তিনি টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। পরে ঘটনার ছবি দেখে তাঁকে শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার ভোরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
View more
2026-10-21ডেস্ক রিপোর্ট
আহত যাত্রীদের ভাষ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় বরগুনা থেকে যাত্রা শুরু করে বাসটি মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে পাবনার ঈশ্বরদীতে বিরতি নেয়। বিরতি শেষে আবার যাত্রা শুরু হলে চালকের আসনে বসেন সুপারভাইজার সোহেল রানা।
View more