Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / সংসদ অধিবেশনে অংশ নেবেন মির্জা আব্বাস - Chief TV

সংসদ অধিবেশনে অংশ নেবেন মির্জা আব্বাস - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  36 views
সংসদ অধিবেশনে অংশ নেবেন মির্জা আব্বাস - Chief TV

প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজের কার্যালয়ে দাফতরিক কাজ শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। বিএনপি মিডিয়া সেলের সূত্র অনুযায়ী, একই দিন তিনি সংসদ অধিবেশনেও অংশ নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পরদিনই জাতীয় সংসদে নিজ কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেন তিনি।


Share: