নীলফামারীর সৈয়দপুরে নাশকতার মামলায় মোতালেব হোসেন ওরফে হক (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে শহরের নিয়ামতপুর চামড়া গুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর সৈয়দপুর থানায় দায়ের করা একটি নাশকতার মামলার আসামি হিসেবে মোতালেব হোসেন হককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মোতালেব হোসেন হকের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন ধরে সৈয়দপুরে বসবাস করে আসছেন। তিনি সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।