Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / সৈয়দপুরে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা - Chief TV

সৈয়দপুরে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা - Chief TV

2026-08-15  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  36 views
সৈয়দপুরে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা - Chief TV

নীলফামারীর সৈয়দপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের বিচালী পট্টি, শহীদ ডা. জহুরুল হক রোড ও কাঁচামাল মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সুগন্ধি চাল, ডিম, কাঁচা সবজি ও কাঁচা মরিচসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় সুগন্ধি চিনিগুঁড়া চালের মূল্যবৃদ্ধির অপরাধে সাব্বির চাউল ঘরকে ১২ হাজার টাকা এবং হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরির অপরাধে মুন হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলার সহকারী পরিচালক সামসুল ইসলাম। তিনি জানান, বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জরিমানা করার পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে।


Share: