Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: জামায়াত আমির - Chief TV

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: জামায়াত আমির - Chief TV

2026-09-05  ডেস্ক রিপোর্ট  30 views
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: জামায়াত আমির - Chief TV

বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ওয়াদা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার দায় থেকে সরকার রেহাই পাবে না এবং জনগণও তাদের ক্ষমা করবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। ওয়াদা দিয়ে সেই ওয়াদা লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জনগণের দাবি পূরণের লক্ষ্যেই ১১ দলীয় ঐক্য রাজপথে নেমেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং দাবি পূরণ করেই তারা ঘরে ফিরবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির।

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জনগণের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস সফল হবে।


Share: