স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মাঝারি মাত্রার শারীরিক আঘাত (ব্যাটারি) সংক্রান্ত একটি অভিযোগে দোষ স্বীকার করার পর আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। এর আগে হেফাজতে কাটানো দুই দিন তার সাজা থেকে সমন্বয় করা হবে।
রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা মা নুরজাহান বেগমের পচে-গলে যাওয়া লাশ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় প্রথমে পুলিশি ঝামেলার ভয়ে নিজের মাকে চিনতে অস্বীকার করলেও, পরে মায়ের মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন তার ছেলে ও বর্তমান সরকারের যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমান।