এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয়। এই ধাপে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ শৃঙ্খল বিক্রিয়া বা পরমাণুর বিভাজন ঘটানো হবে। এর মাধ্যমে ধীরে ধীরে স্থিতিশীল ও নিয়ন্ত্রিতভাবে শক্তি উৎপাদনের প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এ পর্যায়ে যাওয়ার আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।