জামালপুরের বকশীগঞ্জে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় পৌর এলাকায় চরকাউরিয়া টালিয়া পাড়া শান্তনা বেগম নামের এক নারীকে একটি মুদি দোকান তৈরি ও প্রয়োজনীয় মালামাল সরবরাহ করে দেওয়া হয়।
সোনার মূর্তি ও মূল্যবান পুরোনো মুদ্রা (কয়েন) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছয়টি সোনালি রঙের মূর্তি, পাঁচটি কয়েন ও একটি পিতলসদৃশ পুরোনো কলস জব্দ করা হয়েছে।
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে আবারও বড় ধরনের ধস দেখা দিয়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বারের মতো ধস নামায় আতঙ্কে রয়েছেন তীরবর্তী এলাকার হাজারো মানুষ।
বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া ৬ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ, যা পরে বগী ফরেস্ট স্টেশন সংলগ্ন সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং বিধবা-পরিত্যক্তা নারীদের আয়বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে গবাদিপশু বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিউ যমুনা ব্রিজে একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা নিয়ে গিয়েছিলেন এক প্রেমিক-প্রেমিকা।
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা তেলিপাড়ায় এমপির বরাদ্দে নির্মিত ২৫০ ফুট সড়কের উদ্বোধন করা হয়েছে।
মেধাবী শিল্পী উনাইজা। পুরো নাম উনাইজা খান রায়ান। শিশু শিল্পী হিসেবে পরিচিতি পেয়ে ইতোমধ্যে আলোকিত করেছেন নিজেকে। শিল্পচর্চার পথে নিজ মেধা এবং একনিষ্ঠতার মাধ্যমে এবার সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করতে তৈরি হচ্ছেন তিনি ।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটাগ্রাম রোডে বালুবাহী ট্রাকের চাপায় বাদশা সরকার (বাদশা মিয়া) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
গাইবান্ধা সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় দলের উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলামের মুখে সমাপনী বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত
হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজা দিঘী থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় নিহতের বড় বোন মোছা. সমলা আক্তার (২৪)-কে গ্রেপ্তার করা হয়েছে।