বাংলাদেশে বসবাসরত অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক। তবে উদারতার নামে কোনো মুসলমান পূজায় অংশ নিলে কিংবা পূজাকে সঠিক বলে স্বীকৃতি দিলে তার ঈমান অক্ষুণ্ন থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি জুমার বয়ানে এসব কথা বলেন খতিব।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, সরকার দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মতো সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা, সংস্কার এবং উন্নয়নে সহায়তা দিয়ে যাচ্ছে। পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদানের পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ ছাড়া ধর্মীয় কল্যাণমূলক অনুদান ও ব্যবস্থাপনায় আরও কার্যকর এবং সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।