স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে শরিফা বেগম ধানক্ষেতে ছাগল খুঁজতে গিয়ে একটি বাঘকে ছাগলটির ওপর আক্রমণ করতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে বাঘটি তাঁকে ধাওয়া করে আক্রমণ করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে বাঘটি তাঁদের ওপরও হামলা চালায়। এতে তিনজন আহত হন।