শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই অভ্যুত্থান, পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এসব দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে বিএনপিকে অতীতের চেয়েও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
স্ট্যাটাসে হাদি বলেন, ‘মঞ্চ ৭১’-এর পক্ষ থেকে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে গ্রেপ্তারের দাবি জানানোর মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চ তাদের আন্দোলনের ‘সেকেন্ড ফেইসে’ প্রবেশ করেছে। নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন ও বক্তব্য উৎসর্গ করার কথাও জানান।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১২ ডিসেম্বর হামলার কয়েক দিন আগে থেকেই হাদির চলাচল ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করছিলেন প্রধান শুটার হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ এবং মোটরসাইকেলচালক মোহাম্মদ আলমগীর শেখ। অনুসারী, ভোটার কিংবা রাজনৈতিক কর্মীর ছদ্মবেশে তারা হাদির কাছাকাছি অবস্থান করে তার নিয়মিত চলাচল, গন্তব্য ও নিরাপত্তা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন বলে তদন্তে দাবি করা হয়েছে।