শুক্রবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বাজারে তোলা হলে বিশাল আকৃতির এই মাছ দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। শনিবার মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা শুরু হয়।