গত মঙ্গলবার ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলার পুলিশ লাইনে বিজয়া দশমী উপলক্ষে ঐতিহ্যবাহী ‘শস্ত্রপূজা’ বা অস্ত্রপূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশের অস্ত্র ও যানবাহনের পূজা করা হয়। এ সময় রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার অঙ্কিতা শর্মা একে-৪৭ রাইফেল দিয়ে গুলি ছোড়েন।