আয়োজকেরা জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন সারা বছর কক্সবাজারে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ পরিচালনা করে। এই কর্মসূচিতে পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে চাল, আটা, চিনি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নেওয়ার সুযোগ রয়েছে। সেখান থেকে সংগ্রহ করা প্লাস্টিকের একটি অংশ ব্যবহার করে তৈরি করা হয়েছে ‘প্লাস্টিক দানব’।