স্থানীয় প্রবীণ বাসিন্দা ও ইতিহাসসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ব্রিটিশ আমলে রেল চলাচলের জন্য দুধকুমার নদের ওপর সেতুটি নির্মাণ করা হয়। স্বাধীনতার পর এটি সড়ক যোগাযোগের কাজে ব্যবহার শুরু হয়। বর্তমানে ভূরুঙ্গামারী উপজেলা, সোনাহাট স্থলবন্দর ও কুড়িগ্রাম জেলা সদরের যোগাযোগে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দীর্ঘদিন কার্যকর সংস্কার না হওয়ায় এর কাঠামো দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।